4:08 pm , December 31, 2025
ভিন্ন স্বাদের ভিন্ন আয়োজনে এই প্রথম
নিজস্ব প্রতিবেদক ॥
মেজবান বা মেজবানি শব্দটি বৃহত্তর চট্টগ্রামে অতি সুপরিচিত একটি শব্দ। এই অঞ্চলটিতে অতিথি আপ্যায়নের আয়োজন হলে মেজবানি খাবারের কোন বিকল্প ভাবা হয় না। চট্টগ্রামের এই শব্দটি এবার বরিশাল নগরীতে উচ্চারিত হবে। মেজবানি খাবারের সার্বিক আয়োজন নিয়ে নগরীতে যাত্রা শুরু করেছে চাটগাইয়া পাকের ঘর নামে একটি রেষ্টুরেন্ট। নগরীর ব্রাউনকম্পাউন্ড এলাকা সংলগ্ন সাহেবের গোরস্থানের পাশে রেষ্টুরেন্টটির অবস্থান। বুধবার বাদ আছর দোয়া-মিলাদের মধ্য দিয়ে শুভ সূচনা হয় প্রতিষ্ঠানটির। নগরবাসীর ভিন্ন স্বাদের রুচিবোধ ও খাবারে তৃপ্তি প্রদানের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে নিয়ে আসা হয়েছে মেজবানির রান্নার উপর প্রশিক্ষিত ও সুদক্ষ বাবুর্চি। মেজবানির পাশাপাশি এখানে পাওয়া যাবে ওরশ বিরানী,কালাভুনাসহ অন্যান্য স্বাভাবিক খাবার।
প্রতিষ্ঠানটির মালিক মোর্শেদ ইসলাম রুম্মান বলেন, কাজের সুবাধে দীর্ঘ বছর আমার চট্টগ্রামে বসবাস। আমরা যখন চট্টগ্রামের কোন রেষ্টুরেন্ট কিংবা কোন পারিবারিক অনুষ্ঠানে যেতাম তখন একটা বিষয় খেয়াল করেছি ‘খাবারের প্রধান হিসাবে রাখা হত মেজবানি আইটেমটি। আমি যখন মেজবান খেতাম তখন ভাবতাম সুস্বাদু এই খাবারটি আমার বরিশালের মানুষ দারুনভাবে মিস করছে। বরিশালের ছেলে হিসাবে এই আফসোস বা ভাবনাটি সব সময় আমার মনে চলে আসত। তখন থেকে মনে ইচ্ছে জাগ্রত হয় কোনদিন সুযোগ পেলে বরিশালবাসীকে মেজবানি খাবারটির স্বাদ উপহার দেব। সেই বাসনা থেকেই আজকের এই পথচলা। সব শ্রেণির কাস্টমারের কথা চিন্তা করে প্রত্যেকটি খাবারের মূল্য নির্ধারন করেছি। উদ্দেশ্য একটাই নি¤œ থেকে উচ্চবিত্ত সব শ্রেণির মানুষ যেন মেজবানি খাবারের স্বাদ নিতে পারে। সর্বনি¤œ ১২০ থেকে ১৫০ টাকায় পাওয়া যাবে মেজবানি ও ওরশ বিরিয়ানী। পাশাপাশি এখানে পাওয়া যাবে সাদা ভাত,ভুনা খিচুড়ী, সব ধরনের গোশত,একাধিক আইটেমের ভর্তা।
