4:01 pm , December 30, 2025
বিএনপি চেয়ারপারসন ও সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক আজকের পরিবর্তন পত্রিকা ও পরিবর্তন ডিজিটাল এর প্রকাশক-সম্পাদক কাজী মিরাজ সহ কর্মরত সকল সাংবাদিকবৃন্দ। এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি একজন সাহসী, আপসহীন ও দেশপ্রেমিক নেত্রীকে হারাল। এছাড়া তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
