3:37 pm , December 30, 2025
বাবুগঞ্জ প্রতিবেদক ॥
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অংশ হিসেবে নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত আলেপ হাওলাদার কেদারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, সোমবার বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ বন্দর এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২১ নভেম্বর দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত বাদী হয়ে বাবুগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।
