ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক কন্যার পাশে রহমাতুল্লাহ ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক কন্যার পাশে রহমাতুল্লাহ - ajkerparibartan.com
ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক কন্যার পাশে রহমাতুল্লাহ

4:16 pm , December 29, 2025

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালের সিনিয়র সাংবাদিক কে এম মনিরুল আলম ওরফে স্বপন খন্দকারের কন্যা মৌমিতা জুঁই দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা গ্রহণ করছে। সে বর্তমানে সপ্তম শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী। মৌমিতা জুঁইয়ের এই কঠিন সময়ে তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। তিনি সাংবাদিক কে এম মনিরুল আলমের পরিবারের খোঁজখবর নেন এবং মৌমিতা জুঁইয়ের দ্রুত সুস্থতার জন্য সহায়তা ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, একজন সাংবাদিক দেশের জন্য নিরলসভাবে কাজ করেন। আজ তার পরিবার বিপদে পড়লে সমাজের সকল সচেতন মানুষের এগিয়ে আসা উচিত। তিনি মৌমিতা জুঁইয়ের চিকিৎসার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মৌমিতা জুঁইয়ের সুস্থতা কামনা করে তার পরিবারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT