4:15 pm , December 29, 2025
লালমোহন প্রতিবেদক ॥
ভোলা-৩ আসনে ৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার বিএনপি মনোনীত প্রার্থী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, জামায়াতের নেতৃত্বে করা জোট থেকে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) মনোনীত নিজামুল হক নাঈম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা মোসলেউদ্দিন, গণঅধিকার পরিষদ মনোনীত মো: আতিকুর রহমান আবু তৈয়ব, জাতীয় পার্টি (জাপা) মনোনীত মাওলানা কামাল উদ্দিন এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী রহমত উল্যাহ সেলিম মনোনয়ন পত্র দাখিল করেন।
ধানের শীষের প্রার্থী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম রবিবার বিকেলে মনোনয়ন ফরম জমা দেন। অন্য ৫ প্রার্থী সোমবার বিকেল ৪টার পর মনোনয়ন ফরম জমা দেন।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. শাহ আজিজ জানান, ভোলা-৩ আসনে সর্বমোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
