4:14 pm , December 29, 2025
ত্রয়োদশ সংসদ নির্বাচন
নিজস্ব প্রতিবেদক ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে আয়োজনের জন্য নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি নির্বাচন পূর্ববর্তী সময়ে সকল অনিয়ম অনুসন্ধান করার পাশাপাশি এতদাসংশ্লিষ্ট অপরাধের সংক্ষিপ্ত বিচার কার্য সম্পন্ন করবেন।
বরিশাল জেলার ৬টি আসনে জেলা ও দায়রা জজ আদালতের ৬ জন বিচারককে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয় ও সুপ্রীম কোর্টের সাথে পরামর্শ ও সমন্বয় করে এ কমিটি গঠন করে।
বরিশাল-১ আসনে এই কমিটির দায়িত্বে থাকবেন যুগ্ম জেলা ও দায়রা জজ মো: মনিরুজ্জামান, বরিশাল-২ আসনে যুগ্ম জেলা ও দায়রা জজ মো: ইমরান আহমেদ, বরিশাল-৩ আসনে যুগ্ম জেলা ও দায়রা জজ শাম্মী আক্তার, বরিশাল-৪ আসনে জেলা জজ আদালতের সিভিল জজ মো: জাহিদুল ইসলাম, বরিশাল সদর আসনে যুগ্ম মহানগর ও দায়রা জজ তানিয়া আক্তার এবং বরিশাল-৬ আসনে বরিশাল আদালতের যুগ্ম মহানগর ও দায়রা জজ আবদুল্লাহ আল ইউসুফ।
এই কমিটিকে সার্বিক কার্যক্রম পরিচালনা করার জন্য রিটার্নিং অফিসার, পুলিশ কমিশনার, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।
