লোক দেখানো ইবাদতে রয়েছে ভয়াবহ পরিণতি : ছারছীনা পীর লোক দেখানো ইবাদতে রয়েছে ভয়াবহ পরিণতি : ছারছীনা পীর - ajkerparibartan.com
লোক দেখানো ইবাদতে রয়েছে ভয়াবহ পরিণতি : ছারছীনা পীর

3:49 pm , December 29, 2025

খবর বিজ্ঞপ্তি ॥
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন- আমাদেরকে মহান আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদত করা। এই ইবাদত হতে হবে একনিষ্ঠভাবে। ইবাদত যদি জাহির তথা প্রকাশ্যে বা আমল সমূহ কাউকে দেখানোর জন্য হলে তা মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। লোক দেখানো ইবাদতে মানুষের জন্য রয়েছে তথা শাস্তি ও ভয়াবহ পরিণতি। লোক দেখানো ইবাদত মানুষকে শিরকের অপরাধের দিকে ধাবিত করে। লোক দেখানো ইবাদতকারীর সব আমল বরবাদ হয়ে যায়।
পীর আরও বলেন, সমাজে আবার অনেক লোক আছে যারা বাহবা পাওয়ার নিয়তে কোনো ইবাদত করেন। মনে রাখতে হবে আমাদের নামাজ, রোজা, হজ্ব, কুরবানি, যাকাতসহ সমাজ কল্যাণমূলক সকল ভালো কাজ হবে একমাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য।
গতকাল ২৮ ডিসেম্বর রোজ রবিবার পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলাধীন মহিষকাটা খানকায়ে ছালেহীয়া দীনিয়া মাদ্রাসা কমপ্লেক্স ময়দানে ঈছালে ছাওয়াব মাহফিলে প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন।
বাদ আছর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত মাহফিলে অন্যান্যের মধ্যে আরও গুরুত্বপূর্ণ আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো: হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়ার মুফতি মাওলানা মো: হায়দার হুসাইন, পীরের সফরসঙ্গী মাওলানা মো: মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT