ঢাকা-৮ আসনে ওসমান হাদির বোনের প্রার্থী হওয়ার দাবিতে নলছিটিতে মানববন্ধন ঢাকা-৮ আসনে ওসমান হাদির বোনের প্রার্থী হওয়ার দাবিতে নলছিটিতে মানববন্ধন - ajkerparibartan.com
ঢাকা-৮ আসনে ওসমান হাদির বোনের প্রার্থী হওয়ার দাবিতে নলছিটিতে মানববন্ধন

3:31 pm , December 26, 2025

নলছিটি প্রতিবেদক ॥
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির স্থলে তার বোন মাসুমা হাদিকে প্রার্থী হওয়ার দাবিতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন করেছে ছাত্র-জনতা।
শুক্রবার দুপুর ১২ টায় পৌর শহরের বাসস্ট্যান্ড মোড়ে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন, মো.  নাজমুল হাসান টিটু, সাথী আক্তার, এম এন মামুন, আসিফ জিয়া,  আব্দুর রাজ্জাক,  মো. সিরাজুল ইসলাম, মোহাম্মদ মিরাজ,   মো.  আহাদ,  ওমর ফারুক ও  আবু হানিফ।
বক্তারা বলেন, নলছিটির কৃতী সন্তান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে সম্ভাব্য প্রার্থী ছিলেন।  কিন্তু ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাকে প্রাণ দিতে হয়েছে। তিনি ইনসাফের পক্ষে ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই করেছেন। তিনি সংসদে গিয়ে ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু ঘাতকরা  তার কথা থামিয়ে দিয়েছে। কিন্তু আমরা চাই শহীদ ওসমান হাদির দেশ, জনগণ ও ন্যায়ের পক্ষে লড়াই বেঁচে থাকুক, উজ্জীবিত থাকুক। আজ তিনি আমাদের মাঝে নেই। কিন্তু তিনি আমাদের মনে ও স্মৃতিতে বেঁচে আছেন এবং থাকবেন। তিনি এ দেশের গর্ব। তার  আদর্শ বাঁচিয়ে রাখতে তার পরিবারের কাউকে এ মুহূর্তে ঘুরে দাঁড়াতে হবে। তার বোন মাসুমা হাদির মধ্যে আমরা ওসমান হাদির প্রতিচ্ছবি দেখতে পাই। এ জন্য আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মাসুমা হাদিকে  দেখতে চাই। দেশবাসীও এটা চায় । তারা আরও বলেন, মাসুমা হাদি ওই আসনে প্রার্থী হয়ে  আধিপত্যবাদের বিরুদ্ধে ও ইনসাফের পক্ষে লড়াই করে তার ভাইয়ের স্বপ্ন পূরণ করবেন আশা রাখি।
এব্যাপারে ওসমান হাদির  ছোট বোন মাসুম হাদি বলেন, এই মুহূর্তে আমার ব্যক্তিগত কোনো কিছু বলার নেই। তবে  ইনকিলাব মঞ্চ ও পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত হলে এ নির্বাচনে প্রার্থী হতে রাজি আছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT