হাদির হত্যায় জড়িতদের বিচারের দাবীতে নগরীতে বিক্ষোভ হাদির হত্যায় জড়িতদের বিচারের দাবীতে নগরীতে বিক্ষোভ - ajkerparibartan.com
হাদির হত্যায় জড়িতদের বিচারের দাবীতে নগরীতে বিক্ষোভ

3:27 pm , December 26, 2025

নিজস্ব প্রতিবেদক ॥
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার জুমার নামাজ শেষে নগরীর সদর রোডে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে বরিশালের সর্বস্তরের ছাত্র জনতা। বিক্ষোভ সমাবেশ শেষে নগরীতে মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বক্তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জানান। অন্যথায় তাদের আন্দোলন চলমান থাকবে বলে জানান। পরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT