আগামীর বাংলাদেশ গড়তে যুবকদের এগিয়ে আসতে হবে আগামীর বাংলাদেশ গড়তে যুবকদের এগিয়ে আসতে হবে - ajkerparibartan.com
আগামীর বাংলাদেশ গড়তে যুবকদের এগিয়ে আসতে হবে

3:26 pm , December 26, 2025

নগরীতে তারুণ্যের ভাবনা অনুষ্ঠানে এ্যডভোকেট হেলাল

নিজস্ব প্রতিবেদক ॥
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরী কাউনিয়া থানার উদ্যোগে তারুণ্যের ভাবনা ও সামষ্টিক ভোজের আয়োজন করা হয়।
২৬ ডিসেম্বর শুক্রবার সকালে নগরীর টাউন স্কুল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাউনিয়া থানা আমির মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও বরিশাল-০৫ (সদর) আসনের সংসদ পদপ্রার্থী এ্যডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল।
প্রধান অতিথির বক্তব্যে মুয়াযয্ম হোসাইন হেলাল বলেন, আগামীর বাংলাদেশ গড়তে তরুণ ও যুবকদের এগিয়ে আসতে হবে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে দেশের লক্ষ লক্ষ বেকার তরুণ যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে কাউনিয়া থানা জামায়াতের ওয়ার্ড সভাপতি/সেক্রেটারিসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT