3:25 pm , December 26, 2025
নিজস্ব প্রতিবেদক ॥
হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে নেমে এসেছে তীব্র শৈত্যপ্রবাহ। প্রচ- শীতে জনজীবন হয়ে পড়েছে চরম দুর্বিষহ। বিশেষ করে শিশু, বয়স্ক ও নি¤œআয়ের মানুষজন সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
সকাল থেকেই ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। অনেক এলাকায় সূর্যের দেখা মিলছে না, ফলে শীতের তীব্রতা আরও বেড়েছে। শীতের কারণে শ্রমজীবী মানুষ কাজে যেতে পারছেন না, দিনমজুরদের আয় প্রায় বন্ধ হয়ে গেছে। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বেড়েছে শীতের পোশাকের কদর। গরমের পোশাক কিনতে ভিড় করছেন সবাই। বিশেষ করে নগীর ফুটপাতের দোকানগুলোতে বেশি ভিড় লক্ষ্য করা হয়েছে। সিটি কর্পোরেশনের সামনে অস্থানীয় দোকানগুলোতে উপচেপড়া ভীড়। নি¤œ ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা সেখানে গরমের পোশাক কিনতে ভিড় করছেন। কারণ এখানে অনেকটা কম দামে পাওয়া যাচ্ছে শীতের পোশাক।
শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চাপ বাড়ছে। বিশেষ করে সর্দি, কাশি, জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অনেকেই চিকিৎসা নিচ্ছেন। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে খোলা আকাশের নিচে থাকা মানুষজন চরম কষ্টে দিন কাটাচ্ছেন।
এদিকে, শীত মোকাবিলায় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন শীতের তীব্রতা আরও বাড়তে পারে। এ অবস্থায় প্রশাসনের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সচেতন মহল। দুপুর বারোটার পর সূর্য উঠলেও শীতে তীব্রতা কমেনি। শীতে তেমন একটা মানুষ রাস্তায় বের হতে দেখা যায়নি। দোকানপাট ছিল বন্ধ। শীতের পোশাক কিনতে মানুষের প্রচন্ড ভিড় দেখা গেছে দোকানগুলোতে।
