ঘনকুয়াশার কারণে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষ ॥ ৪ জন নিহত ঘনকুয়াশার কারণে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষ ॥ ৪ জন নিহত - ajkerparibartan.com
ঘনকুয়াশার কারণে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষ ॥ ৪ জন নিহত

3:24 pm , December 26, 2025

আফজাল হোসেন, ভোলা ॥
মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে গভীর রাতে দুই লঞ্চের মধ্যে সংঘর্ষে ৪জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। নিহতদের বাড়ি চরফ্যাশন ও লালমোহন উপজেলায়। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে চাঁদপুর হাইমচরের মাঝেরচরের কাছাকাছি স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন-চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের  আমির হোসেনের ছেলে মোহাম্মদ হানিফ (৬০),  লালমোহন উপজেলার কাদিরাবাদ গ্রামের সেরাজল ব্যাপারির ছেলে আব্দুল গনি (৩৮) একই গ্রামের মৃত কালু খাঁর ছেলে মো: সাজু (৪৫)  এবং  লালমোহনের গজারিয়া  ইউনিয়নের কচুখালি গ্রামের মিলনের স্ত্রী রিনা বেগম( ৩৫)।
বিভিন্ন  সূত্রে জানা গেছে, চরফ্যাশনের  ঘোষেরহাট থেকে ছেড়ে যাওয়া  ঢাকাগামী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি রাত পৌনে ২টার পর হাইমচর এলাকা অতিক্রম করছিল। এসময় প্রচ- ঘন কুয়াশা থাকায় দিক নির্ণয় করতে না পেরে ঢাকা থেকে বিএনপির সম্মেলনের যাত্রী নিয়ে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি সজোরে ধাক্কা দেয় সম্রাট কে। যাত্রীরা জানান, কুয়াশার ভেতরেও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি বেপরোয়া গতিতে চালিয়ে আসছিলো।  সংঘর্ষের পর  অ্যাডভেঞ্চার-৯ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
দুর্ঘটনার পর মাঝনদীতে ক্ষতিগ্রস্ত লঞ্চটি যখন ডুবো-ডুবো অবস্থায় ভাসছিল, তখন ভোলা থেকে ঢাকাগামী অপর লঞ্চ এম.ভি কর্ণফুলী-৯ দ্রুত এগিয়ে আসে। তারা অনেক যাত্রীকে উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
অন্যদিকে, নিহতদের মরদেহ এবং গুরুতর আহত যাত্রীদের নিয়ে ক্ষতিগ্রস্ত জাকির সম্রাট-৩ লঞ্চটি দ্রুত চিকিৎসার জন্য চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়। পরে আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত ও নিহতদের নিয়ে ঢাকা চলে যায়। সংখ্যা আরও বাড়তে পারে।
দুলারহাট থানার অফিসার ইনচার্জ আরিফ ইফতেখার বলেন-দুর্ঘটনায়  আহাম্মদপুর ইউনিয়নের  হানিফ নামের একজন নিহতের খবর পাওয়া গেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT