3:53 pm , December 25, 2025
কাউখালী প্রতিবেদক ॥
কাউখালীতে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন সহকারি রিটার্নিং অফিসার মো: আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ৬টি ভোট কেন্দ্র ও আমরাজুরি ইউনিয়নের দুটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার সুদীপ্ত দেবনাথ, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইয়াকুব হোসাইন, উপজেলা নির্বাচন অফিসার মো: আরিফ বিল্লাহ।
সহকারী রিটার্নিং অফিসার মো: আসাদুজ্জামান বলেন, ভোট কেন্দ্রগুলো পরিদর্শন সহ কেন্দ্রে যাবার রাস্তার অবস্থা সহ আচরণবিধি লংঘন হচ্ছে কিনা এগুলো সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। আশা করি উপজেলার প্রতিটি ভোট কেন্দ্রগুলোতে সুন্দর পরিবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা নির্ভয়ে তাদের পছন্দমত প্রার্থীকে ভোট প্রদান করতে পারবেন।
