3:52 pm , December 25, 2025
ঝালকাঠি প্রতিবেদক ॥
আদিপত্যবিরোধী আন্দোলনের নায়ক, বিপ্লবী জুলাই যোদ্ধা এবং ঝালকাঠির কৃতিসন্তান শরীফ ওসমান বিন হাদীর রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠিবাসীর আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামী। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান, ঝালকাঠি -১ আসনের জামায়াতের মনোনয়ন সংসদ সদস্য প্রার্থী ডা.ফয়জুল হক, ঝালকাঠি -২ আসনের জামায়াতের মনোনয়ন সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম, ঝালকাঠি-২ আসনের ইসলামী আন্দোলনের মনোনয়ন সংসদ সদস্য প্রার্থী ডা. শিরাজুল ইসলাম, ঝালকাঠি সদর উপজেলা আমীর মাওলানা মোঃ মনিরুজ্জামান তালুকদারসহ জামায়াতের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, শরীফ ওসমান বিন হাদী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এক সাহসী কণ্ঠস্বর। তার আত্মত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।
