বড়দিনের উৎসব শুরু গীর্জায় গীর্জায় প্রার্থনা বড়দিনের উৎসব শুরু গীর্জায় গীর্জায় প্রার্থনা - ajkerparibartan.com
বড়দিনের উৎসব শুরু গীর্জায় গীর্জায় প্রার্থনা

3:47 pm , December 25, 2025

নিজস্ব প্রতিবেদক ॥
উৎসবমুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন।
বুধবার রাত ৯টায় নগরীর সদর রোডের ক্যাথলিক চার্চ ক্যাথিড্রাল ধর্মপল্লীতে প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া  ব্যাপ্টিস্ট চার্চে এবং সেন্ট পিটার্স চার্চে প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ সময় নগরীর বিভিন্নস্থান থেকে আসা ভক্তরা চার্চগুলোতে ভিড় করেন।
যিশু খ্রিষ্টের জন্মদিনে নগরীর অক্সফোর্ড, ব্যাপ্টিস্ট এবং ক্যাথলিক চার্চে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রার্থনা, কীর্ত্তণ, বাইবেল পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে যিশু খ্রিস্টের জন্মদিন পালন করছেন ভক্তরা।
২৫ ডিসেস্বর বৃহস্পতিবার যিশুর জন্মদিন হলেও এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বুধবার (২৪ ডিসেম্বর) রাত থেকে। নগরীর সদর রোডের ক্যাথলিক চার্চে শুরু হয় বড়দিন ঘিরে অনুষ্ঠান। এদিন সব খ্রিস্টের ভক্তসহ তার অনুসারীরা প্রার্থনা অনুষ্ঠানে অংশ নেন।
প্রার্থনায় অংশ নেওয়া খ্রিস্টের ভক্তরা বলেন, সব ধর্মই মানবতা, প্রেম, সহমর্মিতা, অহিংসতা শেখায়। তারা অতীতের পাপ মোচনের জন্য যিশুর কাছে প্রার্থনা করেন। যিশু খ্রিস্টের জন্মদিনে প্রার্থনা করে তারা আগামী একটি বছর ভালোভাবে চলার অনুপ্রেরণা পান।
শুধু খ্রিস্ট ভক্তরাই নয়, অন্যান্য ধর্মের মানুষও আসেন চার্চের সাজসজ্জা দেখতে এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করতে। অনেকেই পরিবারের নতুন প্রজন্মকে দেখেয়েছেন খ্রিস্ট ভক্তদের ধর্মীয় রীতিনীতি।
বড়দিন উপলক্ষে বরিশাল নগরীর সবগুলো গির্জা সাজানো হয়েছে নতুন রূপে। ক্যাথলিক চার্চে শিশু যিশুর জন্মস্থান বেথলেহেম সিটির নাজারেত পাড়ার আদলে একটি প্রতীকী গ্রাম সাজানো হয়েছে।
সকাল ৯ টায় ক্যাথলিক চার্চে প্রার্থনা অনুষ্ঠান শুরু হয়। এখানে বিশপ ইম্মানুয়েল কানুন ডি রোজারিও খ্রিষ্টজাগ উৎসর্গ করেন। এরপর ধর্মীয় গীত পরিবেশন করেন শিল্পীরা।
প্রার্থনা শেষে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে বড়দিনকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রিতিকর ঘটনা যাতে না ঘটে সেলক্ষ্যে  সবগুলো গির্জায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT