নলছিটিতে জমি জবর দখলের অভিযোগে নলছিটিতে জমি জবর দখলের অভিযোগে - ajkerparibartan.com
নলছিটিতে জমি জবর দখলের অভিযোগে

4:10 pm , December 24, 2025

নলছিটি প্রতিবেদক ॥
নলছিটি পৌরসভাধীন সূর্যপাশা গ্রামে কওমী মাদরাসা প্রতিষ্ঠার নাম করে ব্যক্তি মালিকানাধীন রেকর্ডীয় সম্পত্তি জবর দখল করার অভিযোগ উঠেছে আ.লীগ নেতা সাইফুল ইসলাম ইমামের  বিরুদ্ধে। এ অভিযোগে বুধবার বেলা ১১টায় নলছিটি প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের অয়োজন করে সূর্যপাশা গ্রামের ভুক্তভোগীরা। সাংবাদিক সম্মেলনে এলাকাবাসির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো: অনোয়ার হোসেন চুন্নু। তিনি জানান, কয়েক বছর আগে নলছিটি-বরিশাল আঞ্চলিক সড়কের পাশে নলছিটি পৌরসভাধীন সূর্যপাশা গ্রামে সম্মিলিতভাবে একটি কওমী মাদরাসা প্রতিষ্ঠার লক্ষে এলাকাবাসির নিকট প্রস্তাব করেন উপজেলার দপদপিয়া ইউনিয়নের সাইফুল ইসলাম ইমাম। আলাপ আলোচনায় একমত পোষন করার পর মাদরাসার জন্য ওই এলাকার দু/একজনের কাছ থেকে কিছু জমি কিনে এলাকাবাসিদের না জানিয়ে এবং তার ক্রয়কৃত জমির পাশ^বর্তী জমির মালিকদের সাথে জমির সীমানা নির্ধারণ না করে মাদরাসার ভবন তৈরীর জন্য জমিতে বালু ভরাটের কাজ শুরু করেন অভিযুক্ত ইমাম। বালু দিয়ে তার ক্রয়কৃত জমির সঙ্গে পাশর্^বতী অন্য মালিকানাধীন জমিও ভরাট করে মাদরাসা ভবনের কাজ শুরু করেন তিনি। তার এই অবৈধ কাজে বাধা দেন ভুক্তভোগীরা। এতে ক্ষিপ্ত হয়ে তৎকালীন আওয়ামী ক্যাডার বাহিনী দিয়ে তার জবর দখল করা জমির মালিক চুন্নু, নূরে আলম, শাহ আলম মাহবুবুর রহমান, রশিদ খলিফা কে হুমকি ধামকি দিতে থাকেন।
সাংবাদিক সম্মেলনে মো: আনোয়ার হোসেন চুন্নু আরও জানান, অভিযুক্ত আ.লীগ নেতা সাইফুল  ইসলাম ইমাম একসময় দপদপিয়ার চা পান বিক্রেতা ছিলো। পরবর্তীতে ঢাকার একটি পাম্পের জেনারেটর অপারেটর পদে চাকরি নিয়ে সরকারি গ্যাস চোর সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য হয়ে কোটিপতি বনে চলে যায়।
ওই সময় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাকাবাসিকে আওয়ামী ক্যাডার বাহিনী দিয়ে ভয় ভীতি প্রদর্শন করে ওই জমিতে গড়ে তোলেন জামিয়া মোহাম্মাদিয়া জয়নাল আবেদিন কওমী মাদরাসা। ওই সময় সাইফুল ইসলাম ইমাম তার অবৈধ অর্থের জোরে কিছু মাদকসেবি অওয়ামী ক্যাডার দিয়ে ভুক্তভোগী এলাকাবাসিকে ভয়ভীতি প্রদর্শন করে দমিয়ে রাখতেন। আনোয়ার হোসেন চুন্নু আরও জানান, ২০২৪ খ্রিষ্টাব্দের ৫ই আগষ্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে এলাকাবাসি তাদের বেদখল হওয়া জমি উদ্ধার করতে পারলেও এলাকার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের কথা বিবেচনা করে তার সেটা করেননি। তারা বিষয়টি সামাজিকভাবে সমাধানের লক্ষে গত ২৮ সেপ্টেম্বর গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উভয়পক্ষকে তাদের কাগজপত্র জমা দিতে বলা হয়। এ অবস্থায় ভুক্তভোগী এলাকাবাসি তাদের কাগজপত্র জমা দিলেও সাইফুল ইসলাম এ পর্যন্ত কোন কাগজপত্র জমা দেননি।
সাংবাদিক সম্মেলনে নলছিটি উপজেলা বিএনপির সভাপতি মো:আনিছুর রহমান (হেলাল) খান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না, পৌর এিনপির সাধারণ সম্পাদক মো: সরওয়ার হোসেন তালুকদার সহ ভুক্তভোগী এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT