4:10 pm , December 24, 2025
বিশেষ প্রতিবেদক ॥
বরিশালে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের ৩২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে বুধবার। নগরীর বেলস্পার্ক ময়দানে এ প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আহসান হাবীব।
জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমনের সভাপতিত্বে বুধবারের এ প্রতিযোগীতায় বিপুল সংখ্যক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানরা অংশ নেয়।
অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো: রফিকুল ইসলাম ছাড়াও বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি উপমা ফারিসা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
