বাকেরগঞ্জে রতনা আমিন ও টিএম তুহিনের মনোনয়ন ফরম সংগ্রহ বাকেরগঞ্জে রতনা আমিন ও টিএম তুহিনের মনোনয়ন ফরম সংগ্রহ - ajkerparibartan.com
বাকেরগঞ্জে রতনা আমিন ও টিএম তুহিনের মনোনয়ন ফরম সংগ্রহ

4:08 pm , December 24, 2025

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের জাতীয় পার্টি (জাপা) এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি (জেপি) নেতৃত্বধীন নতুন রাজনৈতিক জোট ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)’ প্রার্থী বেগম নাসরিন জাহান রতনা ও গণঅধিকার পরিষদের প্রার্থী টিএম জহিরুল হক তুহিন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আমির খসরু গাজীর নিকট থেকে বেগম নাসরিন জাহান রতনা আমিনের পক্ষে উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক হাওলাদার ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ বাছেদ হাওলাদার বাচ্চু মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের নিকট থেকে গণঅধিকার পরিষদের প্রার্থী টিএম জহিরুল হক তুহিনের পক্ষে জাহিদ আল মামুন মনোনয়নপত্র উত্তোলন করেন। এ সময় অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন ও বাকেরগঞ্জ ন্যায় উন্নয়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে টিএম জহিরুল হক তুহিন বলেন, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী। গণঅধিকার পরিষদের প্রার্থী হয়ে তিনি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT