বরিশালে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আরো ১৫ জন বরিশালে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আরো ১৫ জন - ajkerparibartan.com
বরিশালে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আরো ১৫ জন

4:07 pm , December 24, 2025

মো: জিয়াউদ্দিন বাবু ॥
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বুধবার পর্যন্ত ৩৮ জন মনোনয়ন পত্র কিনেছেন। এরমধ্যে বুধবার ১৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বরিশাল সদর আসনে গতকাল মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জামায়াত এর প্রার্থী এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল, জাতীয় নাগরিক পার্টি থেকে মো: নুরুল হুদা চৌধুরী, খেলাফত মজলিস থেকে এইচ এম মাহবুব আলম।
বরিশাল-৬ আসন থেকে খেলাফত মজলিসের মো: মোশাররফ হোসেন খান, স্বতন্ত্র প্রার্থী টিএম জহিরুল হক তুহিন,  জাতীয় পার্টি এনডিপি থেকে নাসরিন জাহান রতœা। বরিশাল-১ আসন  থেকে জাতীয় পার্টির সেরনিয়াবাত সেকান্দার আলী, বরিশাল-২ আসনে খেলাফত মজলিসের মুন্সি মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ কংগ্রেস এর আব্দুল হক, বরিশাল-৩ আসনে খেলাফত মজলিসের মুহাম্মদ মোয়াজ্জেম হোসাইন, মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, বরিশাল-৪ আসন থেকে ইসলামী আন্দোলনের সৈয়দ এছহাক মো: আবুল খায়ের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT