অধ্যাপক হলেন ডা: রফিকুল বারীসহ বরিশালের ৫ চিকিৎসক অধ্যাপক হলেন ডা: রফিকুল বারীসহ বরিশালের ৫ চিকিৎসক - ajkerparibartan.com
অধ্যাপক হলেন ডা: রফিকুল বারীসহ বরিশালের ৫ চিকিৎসক

4:04 pm , December 24, 2025

নিজস্ব প্রতিবেদক ॥
অধ্যাপক (গ্রেড-৩) পদে পদোন্নতি পেয়েছেন  শের-ই-বাংলা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক স্বনামধন্য ও মানবিক চিকিৎসক আবু হাসান মো: রফিকুল বারী। তিনি দীর্ঘদিন ধরে সুনামের সাথে রোগীদের সেবা করে যাচ্ছেন। তিনি ছাড়াও অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন একই প্রতিষ্ঠানের গাইনি এন্ড অবস বিভাগের সহযোগী অধ্যাপক ডা: রেবেকা খানম, সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা:  মো: ফেরদৌস, সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মোহাম্মদ জামিল হোসেন এবং পটুয়াখালী মেডিকেল কলেজের সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা: দীপক চন্দ্র কীর্ত্তনীয়া। গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারী করে। মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১ জানুয়ারীর মধ্যে যোগদান করতে বলা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT