3:54 pm , December 23, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন- “রাষ্ট্রের শাসনভার এমন যোগ্য ব্যক্তির হাতে থাকা উচিত যিনি দেশ ও ইসলামের মর্যাদা রক্ষা করতে পারবেন।” তাই যার কাছে দেশ ও ইসলাম নিরাপদ, এই দেশে শাসনভার যেন আল্লাহ পাক তাঁর হাতেই ন্যস্ত করেন। গতকাল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর আয়োজনে ছোট টেংরা খানকায় ছালেহীয়া দ্বীনিয়া কমপ্লেক্স ময়দানে ২৭ তম বার্ষিক ঈসালে সওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পীর ছাহেব তাঁর বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যক্তি জীবনে নৈতিকতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, ইসলামের সুশীতল ছায়াতলে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই হোক সকল নেতৃত্বের মূল লক্ষ্য।
পাথরঘাটা উপজেলা জমইয়াতে হিজবুল্লাহর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ তোহা কাজীর সভাপতিত্বে মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারীয়া দ্বীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মোঃ মামুনুল হক, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।
