বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা রুস্তুম আলীর মৃত্যুবার্ষিকীতে দোয়া বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা রুস্তুম আলীর মৃত্যুবার্ষিকীতে দোয়া - ajkerparibartan.com
বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা রুস্তুম আলীর মৃত্যুবার্ষিকীতে দোয়া

3:29 pm , December 23, 2025

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও রঙ্গশ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম রুস্তুম আলী মোল্লার ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে সোমবার সন্ধ্যা ৭টায় রঙ্গশ্রী ইউনিয়নের বডিরা গ্রামের নিজ বাড়িতে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
মরহুমের ভাই পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ্যাড মজিবুর রহমান মোল্লা ও মরহুমের একমাত্র ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মোল্লার সঞ্চালনায় দোয়া-মিলাদের পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাবেক এমপি এ্যাড. আব্দুর রশিদ খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য শহিদ হাসান, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এইচএম তসলিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী এফসিএ মাহমুদ হোসেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আব্দুল মালেক সিকদার, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর অধ্যাপক ফিরোজ আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিকদার, অধ্যক্ষ মোল্লা মাইনুল ইসলাম, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সুপার কাজী আবু হানিফ, মাওলানা আব্দুল হাই, হিন্দু বৈদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল কুমার দাস ঝন্টু।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT