নেছারাবাদে নির্দোষ আওয়ামী লীগ নেতাদের হয়রানি না করার আহবান বিএনপি নেতার নেছারাবাদে নির্দোষ আওয়ামী লীগ নেতাদের হয়রানি না করার আহবান বিএনপি নেতার - ajkerparibartan.com
নেছারাবাদে নির্দোষ আওয়ামী লীগ নেতাদের হয়রানি না করার আহবান বিএনপি নেতার

3:28 pm , December 23, 2025

নেছারাবাদ প্রতিবেদক ॥ নেছারাবাদ উপজেলায় নির্দোষ ও নিরাপরাধ আওয়ামী লীগ সমর্থকসহ সাধারণ জনগণকে যেন কোনো ধরনের হয়রানি করা না হয় এমন অনুরোধ জানিয়েছেন স্বরূপকাঠী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাইনুল হাসান।
সোমবার দুপুরে নেছারাবাদে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান। পিরোজপুর জেলা প্রশাসকের নেছারাবাদ সফর উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. আবু সাঈদ। এতে সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা এবং নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান।
মতবিনিময় সভায় বক্তব্যে মো. মইনুল হাসান বলেন, নেছারাবাদ উপজেলায় যেন কোনো নির্দোষ ও নিরীহ মানুষকে অকারণে হয়রানি করা না হয়। গ্রেপ্তারের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অনৈতিক চাপ বন্ধ করার আহবান জানান তিনি। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের সঠিকভাবে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি করেন।
তিনি আরও বলেন, বিএনপির প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমনও এর আগে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে একই ধরনের অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি ধর্মকে অপব্যবহার করে নেছারাবাদে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রোধে প্রশাসনের কঠোর নজরদারির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT