জহির উদ্দিন স্বপনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ জহির উদ্দিন স্বপনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ - ajkerparibartan.com
জহির উদ্দিন স্বপনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

3:28 pm , December 23, 2025

গৌরনদী প্রতিবেদক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা।
সোমবার বিকেলে গৌরনদী ও মঙ্গলবার সকালে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
এসময় বিএনপির আইন বিষয়ক উপ-কমিটির প্রধান সমন্বয়ক এ্যাডভোকেট একেএম রেজাউল ফিরোজ রিন্টু, প্রচার বিষয়ক উপ-কমিটির প্রধান সমন্বয়ক রফিকুল ইসলাম কাজল, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুর রহমান শরীফ স্বপন, সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপর দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জহির উদ্দিন স্বপনের পক্ষে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসারের অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহকালে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সারোয়ার হোসেন মিয়া ও শাহ মোহাম্মদ বখতিয়ার এবং সহকারী এটর্নী জেনারেল কে এম রেজাউল ফিরোজ রিন্টু উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT