মনপুরায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার মনপুরায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার - ajkerparibartan.com
মনপুরায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

3:28 pm , December 23, 2025

মনপুরা প্রতিবেদক ॥ ভোলা জেলার মনপুরায় থানা পুলিশের বিশেষ অভিযানে মো: নুরুল ইসলাম (৪০) নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মনপুরা থানার এসআই উজ্জল চন্দ্রশীল, এএসআই সাগর দে অভিযান চালিয়ে জনতা বাজার এলাকার একটি দোকান থেকে নুরুল ইসলাম (৪০) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নুরুল ইসলাম উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা এবং ইসহাক মাঝির ছেলে। তিনি সিআর ৭১/২৫ নম্বর মামলার অভিযুক্ত ওয়ারেন্টভুক্ত আসামি বলে পুলিশ জানিয়েছে। মনপুরা থানার অফিসার ইনচার্জ মো: ফরিদ বলেন, থানা পুলিশের নিয়মিত ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসেবে নুরুল ইসলাম কে গ্রেফতার করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT