মঠবাড়িয়ায় সনাতন ধর্মালম্বীদের মানববন্ধন মঠবাড়িয়ায় সনাতন ধর্মালম্বীদের মানববন্ধন - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় সনাতন ধর্মালম্বীদের মানববন্ধন

3:27 pm , December 23, 2025

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মঠবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে সনাতন ধর্মালম্বীরা। মঠবাড়িয়া পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে মঠবাড়িয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কর্মকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ¦ রুহুল আমিন দুলাল, মঠবাড়িয়া পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ কে এম হুমায়ন কবির, উপজেলা কৃষকদলের সভাপতি এস এম ফেরদৌস রুম্মান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি কাজল দাস, সনাতন ধর্মালম্বীদের নেতা পার্থ বেপারী ও প্রণব রায়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT