3:43 pm , December 22, 2025
ঝালকাঠি প্রতিবেদক ॥ এডাব ঝালকাঠি জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি শাহ্ আলম খলিফা, সহ-সভাপতি মো: খলিলুর রহমান মৃধা ও সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ হোসাইন আহমেদ কামাল। বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী ও প্রতিনিধিত্বকারী সংগঠন এসোসিয়েশন অফ ডেভলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ-এডাব ঝালকাঠি জেলা শাখার ৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সোমবার সকাল ১১টায় ঝালকাঠি ব্র্যাক মোড় কার্যালয় বেসরকারি উন্নয়ন সংস্থা দুমাউস ঝালকাঠি এর সম্মেলন কক্ষে এডাব ঝালকাঠি জেলা শাখার ত্রি-বার্ষিক সাধারণ সভায় সদস্যদের উপস্থিতিতে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে এ ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
জেলা শাখার নতুন দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যবৃন্দের মধ্যে সভাপতি পদে জেডিএস এর নির্বাহী পরিচালক শাহ্ আলম খলিফা, সহ-সভাপতি নলছিটি মডেল সোসাইটি’র
নির্বাহী পরিচালক মো:খলিলুর রহমান মৃধা ও সাধারণ সম্পাদক সাইডো’র নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য পদে আঙ্গিনা’র নির্বাহী পরিচালক ডালিয়া নাসরিন,শ্রমজীবী উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মো: নান্না মিয়া, বিজেএস’র নির্বাহী পরিচালক মো: মাসউদুল আলম, বন্ধন’র নির্বাহী পরিচালক ফাতেমা আক্তার রুনু নির্বাচিত হয়েছেন।
