বরিশাল-৩ আসনে এ্যাড. জয়নুল আবেদীনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ বরিশাল-৩ আসনে এ্যাড. জয়নুল আবেদীনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ - ajkerparibartan.com
বরিশাল-৩ আসনে এ্যাড. জয়নুল আবেদীনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

3:37 pm , December 22, 2025

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বরিশাল-৩ আসন (বাবুগঞ্জ-মুলাদী) থেকে বিএনপি মনোনীত প্রার্থী, সংগঠনের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
সোমবার বিকেলে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান ও সদস্য সচিব অহিদুল ইসলাম প্রিন্স। এ সময় বাবুগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা এ্যাডভোকেট জয়নুল আবেদীনের মনোনয়নের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে দলীয় ঐক্য ও সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT