বরিশালের ৬টি আসনে এ পর্যন্ত মনোনয়ন ফরম কিনলেন ১৯জন বরিশালের ৬টি আসনে এ পর্যন্ত মনোনয়ন ফরম কিনলেন ১৯জন - ajkerparibartan.com
বরিশালের ৬টি আসনে এ পর্যন্ত মনোনয়ন ফরম কিনলেন ১৯জন

3:36 pm , December 22, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন সংসদ নির্বাচনে গতকাল সোমবার এ্যাডভোকেট জয়নুল আবেদিন, জহির উদ্দীন স্বপন সহ আরো ৯জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন সহকারি রিটানিং অফিসার লুসিকান্ত হাজ। সোমবার যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন : বরিশাল-১ আসন থেকে বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: রাসেল সরদার, নাগরিক ঐক্য পরিষদের মো: স্বপন সরদার, বরিশাল-২ আসন থেকে ইসলামী আন্দোলনের মো: নেছার উদ্দিন।
বরিশাল-৩ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। বরিশাল-৬ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির প্রার্থী আবুল হোসেন খান,বাংলাদেশ  ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। এর আগে গত রোববার মনোনয়ন ফরম সংগ্রহ করেন ১০জন প্রার্থী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT