4:33 pm , December 21, 2025
মো: জিয়াউদ্দিন বাবু ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দলের ১০ জন প্রার্থী মনোয়ন পত্র কিনেছেন। এরা হলেন : বরিশাল সদর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, বাসদ নেত্রী মনীষা চক্রবর্তী। বরিশাল-২ আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন বিএনপির প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ এর প্রার্থী তারিকুল ইসলাম, বরিশাল-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন বিএনপি নেতা আব্দুস সোবাহান, বরিশাল-২ ও ৩ আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মো: সিরাজুল ইসলাম মনোনয়ন ফরম কিনেছেন। বরিশাল-৩ আসন থেকে জাতীয় পার্টির নেতা মোহাম্মদ গোলাম কিবরিয়া টিপু মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক লুসি কান্ত হাজং।
