4:20 pm , December 21, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সম্পর্কে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশাল সিটি কপোরেশন ৬নং ওয়াডে চৌধুরী বাড়ীতে উঠান বৈঠক আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৃদুল চৌধুরী কনক,সহকারী তথ্য অফিসার,জেলা তথ্য অফিস,বরিশাল।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদা ইয়াসমিন,নারী নেত্রী,আমানতগঞ্জ,বরিশাল।আরো উপস্থিত ছিলেন উম্মে সুমাইয়া লাবন্য, সেচ্ছা সেবী। এছাড়া আরো উপস্থিত ছিলেন এলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ১০০ জন মহিলারা।
