বরিশাল ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশাল ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - ajkerparibartan.com
বরিশাল ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

4:19 pm , December 21, 2025

খবর বিজ্ঞপ্তি ॥ বিপুল উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে ২১ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপি বরিশাল ক্যাডেট কলেজের ৪৩তম আন্ত:হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সুসজ্জিত কলেজ ক্রীড়াঙ্গনে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন ক্যাডেট কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল তাহসিন সালেহীন, পিএসসি, পদাতিক। কলেজ গেমস প্রিফেক্ট ক্যাডেট ইফতি প্রধান অতিথির নিকট হতে মশাল প্রজ্জ্বলন করে মাঠ প্রদক্ষিণ করার পরই কলেজ প্রিফেক্ট ক্যাডেট ফাহমিদ প্রধান অতিথির প্যারেডের অনুমতি সাপেক্ষে ক্রীড়া প্রতিযোগিদের প্যারেড পরিদর্শনের মাধ্যমে মাঠ ত্যাগ করে। এ সময় বাদকদল বাদ্যযন্ত্রের মাধ্যমে নান্দনিক দৃশ্যের অবতারণা করে। তিনদিন ব্যাপি আয়োজিত এই প্রতিযোগিতার প্রথম দিনে প্রতিযোগী ক্যাডেটবৃন্দ ট্র্যাক ইভেন্ট ও ফিল্ড ইভেন্ট এ অংশগ্রহণ করে।
তিনটি হাউসের ক্যাডেটবৃন্দ ছোট দল, মধ্যম দল ও বড় দলে বিভক্ত হয়ে মোট ২৬টি ট্র্যাক ইভেন্ট ও ১৯টি ফিল্ড ইভেন্টে তিনদিন ব্যাপি এই বর্ণাঢ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
২৪ ডিসেম্বর সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করবেন মেজর জেনারেল মো: হাকিমুজ্জামান, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, সভাপতি, ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ এবং এ্যাডজুটেন্ট জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনী, সেনাবাহিনী সদর দপ্তর এ্যাডজুটেন্ট জেনারেল শাখা (সমন্বয়), ঢাকা সেনানিবাস।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT