4:19 pm , December 21, 2025
ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভা-ারিয়ার বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম নুরুল হক জোমাদ্দারের স্ত্রী এবং ভা-ারিয়া উপজেলা জাতীয় পার্টিÑ জেপির সাধারণ সম্পাদক এবং ভা-ারিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. গোলাম সরোয়ার জোমাদ্দারের মাতা গুলে নাহার (৮৬) শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় বার্ধক্যজনিত কারনে ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৬মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক মন্ত্রী, জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, দলের মহাসচিব এবং সাবেক মন্ত্রী শেখ শহিদুল ইসলাম এবং দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন।
গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান, জাতীয় পার্টিÑ জেপির ভা-ারিয়া উপজেলা সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, কার্যনির্বাহী সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাহিবুল হোসেন মাহিম, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার।
এদিকে গতকাল রবিবার বাদ আছর স্থানীয় বাসস্ট্যান্ড কলেমা চত্বর প্রাঙ্গনে মরহুমার জানাজা নামাজ শেষে ভা-ারিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ড নিজ ভা-ারিয়ায় পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে মরহুমাকে দাফন করা হয়।
জানাজা নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমার বড় ছেলে মো. গোলাম সরোয়ার জোমাদ্দার।
