সাড়ে ৩ঘন্টা পর ঝালকাঠিতে সড়ক অবরোধ প্রত্যাহার সাড়ে ৩ঘন্টা পর ঝালকাঠিতে সড়ক অবরোধ প্রত্যাহার - ajkerparibartan.com
সাড়ে ৩ঘন্টা পর ঝালকাঠিতে সড়ক অবরোধ প্রত্যাহার

4:18 pm , December 21, 2025

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সন্তান সাম্রাজ্যবাদ বিরোধী সংগঠন ‘ইনকিলাব মঞ্চে’র মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদীকে হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে ঝালকাঠি কলেজ মোড়ে সড়ক অবরোধ করে ছাত্র-জনতা। শনিবার বিকেল ৩টায় সড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলার সদস্য সচিব রাইয়ান বিন কামাল জানান, ওসমান হাদীর হত্যাকারী প্রধান সহ মূলহোতাদের আইনশৃঙ্খলা বাহিনী এখনও গ্রেফতার করতে পারেনি। এ হত্যাকান্ডের জড়িতদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান তারা। বিকেল পাঁচটার দিকে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা প্রসাশক কাওসার হোসেন কলেজ। ওসমান হাদির খুনিদের গ্রেফতারের আশ্বাস দিলে আন্দোলনকারীরা সড়ক অবরোধ তুলে নেন। সড়ক বন্ধ থাকায় ঢাকা-খুলনা আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড়ে কয়েক শতাধিক গাড়ি আটকা পড়ে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT