বড়দিন উপলক্ষে নগরীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ বড়দিন উপলক্ষে নগরীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ - ajkerparibartan.com
বড়দিন উপলক্ষে নগরীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

4:44 pm , December 20, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বড়দিন উপলক্ষে তিনস্তরের নিরাপত্তা চাঁদরে ঢাকা থাকবে বরিশাল শহর। শনিবার বিকেলে কোতায়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সভাকক্ষে সহকারী পুলিশ কমিশনার অলোক কান্তি সরমা এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বেল্লাল হোসেন, কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-মামুন উল ইসলাম, ওসি তদন্ত মোঃ রোবেল আফরাদ, পুরোহিত পাস্টার পিয়ালহালদার, সম্পাদক রবিন বল্লভ। সভাপতি অলোক কান্তি সরমা বলেন প্রতিটি গীর্জায় পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া ডিবি, সিটিএসবির সদস্যরা দায়িত্ব পালন করবেন। ২৪ ডিসেম্বর রাত থেকেই বরিশাল শহরে নিরাপত্তা জোরদার করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT