আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ইজতেমা - ajkerparibartan.com
আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ইজতেমা

4:41 pm , December 20, 2025

মো: জিয়াউদ্দিন বাবু ॥ লাখো মুসল্লির মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তিনদিনব্যাপী বরিশাল বিভাগীয় ইজতেমা।
শনিবার বেলা সাড়ে ১১টায় বিশেষ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন আয়োজকরা।
বরিশাল শহরের ২৭ নম্বর ওয়ার্ডের সোনামিয়ার পোল সংলগ্ন নাসির কমপ্লেক্স হাউজিং এলাকার প্রায় ১৪ একর বিস্তৃত মাঠে অনুষ্ঠিত হয় তাবলীগ জামায়াতের এই বিভাগীয় ইজতেমা। এতে বরিশাল বিভাগের ছয় জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল এবং বিদেশ থেকেও কয়েক লাখ মুসল্লি অংশ নেন। আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই হাজার হাজার মুসল্লি ইজতেমা ময়দানে ছুটে আসেন। মূল ময়দানে জায়গা না পেয়ে অনেকেই আশপাশের খালি জায়গা ও সড়কে অবস্থান নিয়ে মোনাজাতে শরিক হন। লাখো কণ্ঠের দোয়ায় আল্লাহর সন্তুষ্টি কামনায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
ইজতেমায় অংশ নেয়া মুসল্লি সালাম হোসেন বলেন, ‘ইজতেমায় এসে গুরুত্বপূর্ণ মাসায়েল শিখতে পেরেছি। ভবিষ্যতে ইসলামের পথ অনুসরণ করে চলতে সহায়ক হবে।’
আকবর মিয়া বলেন, ‘ আখেরী মোনাজাতে বিশ্ববাসীর জন্য দোয়া করা হয়। পাশাপাশি ঈমানি চেতনাকে আরও দৃঢ় করে।’
আখেরি মোনাজাতের আগে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বয়ান এবং হেদায়াতি বয়ান অনুষ্ঠিত হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT