বৈষম্য বিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণ ॥ ভিডিও করে ব্ল্যাকমেইল বৈষম্য বিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণ ॥ ভিডিও করে ব্ল্যাকমেইল - ajkerparibartan.com
বৈষম্য বিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণ ॥ ভিডিও করে ব্ল্যাকমেইল

4:47 pm , December 20, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে বিয়ের প্রলোভনে এক তরুণীকে একাধিকবার ধর্ষণ, গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এবং পরবর্তীতে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ১৮ ডিসেম্বর কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী তরুণী।
এজাহার সূত্রে জানা যায়, বাদী (২২) বরিশাল নগরীর চৌমাথা চৌধুরী সড়ক এলাকার বাসিন্দা। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। আন্দোলন পরবর্তী সময়ে অভিযুক্ত সুয়ান আল তালুকদার (২৪)-এর সঙ্গে তার পরিচয় হয় এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে বাদীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করে। সর্বশেষ গত ১১ অক্টোবর শনিবার সন্ধ্যা আনুমানিক ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কোতয়ালী মডেল থানাধীন ১৭নং ওয়ার্ডের আবাসিক হোটেল হক এর কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় অভিযুক্ত ওই ঘটনার ভিডিও তার মোবাইল ফোনে ধারণ করে রাখে।
পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বাদীকে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। একাধিকবার বিয়ের কথা বললেও অভিযুক্ত সময়ক্ষেপন করতে থাকে।
এজাহারে আরও বলা হয়, সবশেষ গত ১৭ ডিসেম্বর দুপুর ১২টার দিকে নবগ্রাম রোড এলাকায় অভিযুক্ত বাদীকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে ‘সে আর বিয়ে করবে না। এ সময় বাদী প্রতিবাদ করলে অভিযুক্ত তাকে হত্যার উদ্দেশ্যে মোটরসাইকেলের হেলমেট দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করে। বাদী মাথা সরিয়ে নিলে আঘাতটি ঠোঁটে লাগে এবং এতে তার ঠোঁট ফেটে গুরুতর জখম হয়।
বাদীর মা সহ একাধিক ব্যক্তি সাক্ষী হিসেবে রয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম বলেন, ভুক্তভোগীর লিখিত এজাহার গ্রহণ করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT