4:15 pm , December 20, 2025
নিজস্বপ্রতিবেদক ॥ সদর উপজেলার গিলাতলী এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার ও দুটি বাল্কহেড জব্দ করেছে প্রশাসন। শুক্রবার রাত সাড়ে ১০টায় এ অভিযান পরিচালনা করেন বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়। এ সময় ড্রেজার ও বাল্কহেডের মালিকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে এসআই সারোয়ারসহ নৌ-পুলিশের একটি টিম সহকারী কমিশনারকে সহযোগিতা করেন। পরে জব্দকৃত ড্রেজার ও বাল্কহেড স্থানীয় ইউপি সদস্য আল মামুনের জিম্মায় রাখা হয়।
