4:30 pm , December 19, 2025
কাউখালী প্রতিবেদক ॥ কাউখালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে কাউখালী থানার এসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে চিড়াপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কাউখালী থানায় বিএনপি অফিসে অগ্নিসংযোগ, হামলা, হাত বোমা বিস্ফোরণের মামলা রয়েছে।
এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াকুব হোসাইন বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিএনপি অফিসে হামলা, অগ্নিসংযোগ, হাত বোমা বিস্ফোরণের মামলা রয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
