নির্বাচন বানচালের জন্যই হাদিকে হত্যা: রহমাতুল্লাহ নির্বাচন বানচালের জন্যই হাদিকে হত্যা: রহমাতুল্লাহ - ajkerparibartan.com
নির্বাচন বানচালের জন্যই হাদিকে হত্যা: রহমাতুল্লাহ

4:30 pm , December 19, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবেই ঢাকা-৮ আসনের প্রার্থী ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
শুক্রবার  বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচরে প্রয়াত বিএনপি নেতা মো. ফরিদ হোসেন রাড়ীর স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করে  এসব কথা বলেন তিনি।
এসময় রহমাতুল্লাহ বলেন, একটি মহল দীর্ঘদিন ধরে নানা অজুহাতে জাতিকে বিভ্রান্ত করে আসছে। তারা চায় না দেশে সময়মতো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। সেই লক্ষ্য বাস্তবায়নে পরিকল্পিতভাবে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে। শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ও হত্যাকা- সেই গভীর ষড়যন্ত্রেরই বহি:প্রকাশ।
সভায় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম রাঢ়ী, শাকিল মেম্বারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT