4:29 pm , December 19, 2025
খবর বিজ্ঞপ্তি ॥ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও শহীদ শরিফ ওসমান হাদি মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৩০ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহামুদ। এক শোক বার্তায় তিনি শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
একই সাথে শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ।
