বরিশালের মসজিদে মসজিদে ওসমান হাদির জন্য দোয়া বরিশালের মসজিদে মসজিদে ওসমান হাদির জন্য দোয়া - ajkerparibartan.com
বরিশালের মসজিদে মসজিদে ওসমান হাদির জন্য দোয়া

4:28 pm , December 19, 2025

বিশেষ প্রতিবেদক ॥ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বরিশালের সব মসজিদে জুমাবাদ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। ননগরীর জামে কসাই মসজিদ,এবাদুল্লাহ মসজিদ, বায়তুল মোকাররম মসজিদ, কেরামতিয়া জামে মসজিদ, পুলিশ লাইন্স মসজিদ, স্টিমারঘাট মসজিদ সহ শহরের অধিকাংশ মসজিদে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। জামে কসাই মসজিদে দোয়া-মোনাজাত পরিচালনা করেন পেশ ইমাম আলহাজ্ব কাজী আব্দুল মান্নান। এসময় মসজিদের সাধারণ সম্পাদক জাফরুল্লাহ সহ শত শত মুসল্লি দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন। মুসুল্লীরা মরহুমের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবাদের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। জুমা পূর্ব বয়ানে খতিবরা হাদি হত্যাকান্ডকে বিবেকহীন সমাজ ও দেশ বিরোধীদের পৈশাচিক অপকর্ম বলে উল্লেখ করে যে কোন হত্যাকান্ডের জন্য আল্লাহর তরফ থেকে দুনিয়া ও আখিরাতে কঠোর শাস্তির কথা উল্লেখ করেন।
নামাজ শেষে হাজার হাজার মুসুল্লী হাদির রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আল আমীনের দরবারে দোয়া করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT