বিদ্যুতের সংযোগ মেরামত করতে গিয়ে আহত পিডিবিকর্মীকে উদ্ধার করলেন ফায়ার সার্ভিস বিদ্যুতের সংযোগ মেরামত করতে গিয়ে আহত পিডিবিকর্মীকে উদ্ধার করলেন ফায়ার সার্ভিস - ajkerparibartan.com
বিদ্যুতের সংযোগ মেরামত করতে গিয়ে আহত পিডিবিকর্মীকে উদ্ধার করলেন ফায়ার সার্ভিস

4:27 pm , December 19, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে বিদ্যুতের সংযোগ মেরামত করতে গিয়ে একজন পিডিবিকর্মী আহত হয়েছে। শুক্রবার সকালে নগরীর মুন্সি গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে। নতুন বাজার বিদ্যুৎ অফিসের উপ সহকারী প্রকৌশলী মো: শামসুল আলম বলেন-আহত মোস্তফা কামাল আমাদের দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারী। সকালে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাৎক্ষনিক ভাবে ফায়ার সার্ভিস কর্মিরা আহত পিডিবি কর্মীকে উদ্ধার করে। এরপরে পিডিবির কর্মকর্তারা তাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা অনেকটা ভাল। সাধারনত কাজ করার সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। কিন্তুু বন্ধ থাকলেও বিদ্যুতের সার্চ সংযোগ থাকে। আর তাতেই সে স্পৃষ্ট হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT