3:55 pm , December 18, 2025
লালমোহন প্রতিবেদক ॥ লালমোহন পৌরসভার সাবেক মেয়র এমদাদুল ইসলাম তুহিনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে থানার সামনে নিজের ডায়াগনস্টিক অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. অলিউল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক মেয়র তুহিনের বিরুদ্ধে মামলা রয়েছে। এ কারণে তাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের নেতা এমদাদুল ইসলাম তুহিন লালমোহন পৌরসভার ২ বারের নির্বাচিত মেয়র ছিলেন। ৫ আগস্ট পরবর্তী সরকার পতনের পর তাকে বরখাস্ত করা হয়। এরপর তার বিরুদ্ধে ঢাকা ও লালমোহন থানায় মামলা দায়ের হয়।
