3:52 pm , December 18, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী ও বাসদ বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার বিকাল ৪টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা, দুর্নীতি ও লুটপাটের রাজনীতির অবসান এবং শোষণমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাসদ দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তারা আরও বলেন, বরিশালের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান ও ন্যায্য অধিকার আদায়ে ডা. মনীষা চক্রবর্তী একজন সাহসী ও পরীক্ষিত নেতৃত্ব হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
