3:48 pm , December 18, 2025
ভা-ারিয়া প্রতিবেদক ॥ শিশুদের অধিকার রক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ভা-ারিয়া উপজেলাকে আনুষ্ঠানিকভাবে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার এর সভাপতিত্বে ওয়ার্ল্ড ভিশন ভা-ারিয়া এরিয়া প্রোগ্রাম এর সহযোগিতায় এ উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশনের ডিরেক্টর অপারেশন এন্ড টেকনিক্যাল প্রোগ্রামার লিমা হান্না দারিং। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন এ্যাডভোকেসি এন্ড চাইল্ড প্রোটেকশন লিড স্ট্রালা রুপা মল্লিক, ডেপুটি ডিরেক্টর ফিল্ড অপারেশন জেনি মিলড্রেড ডি. ক্রজ, বরিশাল এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার স্টিফেন রুভেন হালদার, পিরোজপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিন্ডা দফো, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বর্ণালী দেবনাথ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুদেব সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল হাসান, ভা-ারিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) রতনেশ^র কুমার, এনজিও গণমুক্তি এর নির্বাহি পরিচালক আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বেসরকারী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ঐকান্তিক প্রচেষ্টা, ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, ইউনিয়ন পরিষদ, বেসরকারী উন্নয়ন সংস্থাদের জোট, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য স্টক হোল্ডারদের একসাথে কাজ ও সহযোগিতায় উপজেলাকে শিশুশ্রম মুক্ত করা সম্ভব হয়েছে। শিশুরা কলকারখানায় নয়, বেড়ে উঠুক বই-খাতার জগতে। উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড ও মহল্লায় জরিপ চালিয়ে ২১৯ জন শিশুকে প্রকৃতপক্ষে শিশুশ্রমে নিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়। এই শিশুদের জীবনমান উন্নয়নে কেন্দ্র করে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। তাদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা, প্রশিক্ষণ প্রদান, পরিবারের আয়ের বিকল্প ব্যবস্থা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিশুদের পুনর্বাসন নিশ্চিত করা হয়।
