নাটক সাজিয়ে বাকেরগঞ্জে বিএনপি নেতাকে ফাঁসানোর চেষ্টা নাটক সাজিয়ে বাকেরগঞ্জে বিএনপি নেতাকে ফাঁসানোর চেষ্টা - ajkerparibartan.com
নাটক সাজিয়ে বাকেরগঞ্জে বিএনপি নেতাকে ফাঁসানোর চেষ্টা

3:47 pm , December 18, 2025

সংবাদ সম্মেলনে অভিযোগ

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জে অগ্নিসন্ত্রাসের নাটক সাজিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অপচেষ্টার ঘটনা ঘটেছে।
১৭ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নিউমার্কেট এলাকায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মৃধা।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়- ‘২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাকিল অসৎ উদ্দেশ্যে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত ফায়দা হাসিলের চেষ্টা করেন।’
ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মৃধা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করেন- ‘বিএনপির ভাবমূর্তি নষ্টের উদ্দেশ্যে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে তাকে ফাঁসানোর অপচেষ্টা করা হয়েছে। ফারুক হোসেন দলবিরোধী কর্মকা-ের অভিযোগে উল্লেখিত অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সংবাদ সম্মেলনে অন্যদের উপস্থিত ছিলেন- ‘পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আমির হোসেন দুলাল, দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক হিরণ মোল্লা,  পাদ্রীশিবপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক সমীর হাওলাদার, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ আলম, সাধারণ সম্পাদক ইউনুস খান, সংগঠনিক সম্পাদক ফোরকান বেপারী, ২ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক প্রার্থী ও ইউপি সদস্য মিজানুর রহমান মোতালেব, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাসির দফাদার প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT