3:46 pm , December 18, 2025
উজিরপুর প্রতিবেদক ॥ উজিরপুর উপজেলার ওটরার দেউরী বাড়ি এলাকায় কঁচা নদী থেকে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নদীর চরে লাশটি আটকে থাকতে দেখে স্থানীরা পুলিশে খবর দিলে পুলিশ আজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করে। সহকারী পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়রা জানান, নদীর জোয়ারের পানিতে লাশটি ভেসে কচা নদীর দেউরী বাড়ি এলাকায় নদীরপাড়ে চরে আটকা পড়ে। নিহতের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহৃ রয়েছে। উজিরপুর মডেল থানার ওসি মো: রাকিব হোসেন আজ্ঞাত যুবকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া লাশটি ময়নাতদন্ত এর জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের হাতে আঘাতের দাগ রয়েছে।
