বরিশালে পৌঁছে গেছে প্রাথমিকের শতভাগ বই বরিশালে পৌঁছে গেছে প্রাথমিকের শতভাগ বই - ajkerparibartan.com
বরিশালে পৌঁছে গেছে প্রাথমিকের শতভাগ বই

3:28 pm , December 17, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ আগামী শিক্ষাবর্ষের বই আগেভাগে পৌছে দিতে সক্ষম হয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তর। বই উৎসবের এখনো ১৩ দিন বাকি থাকলেও বরিশাল জেলায় প্রাথমিকের প্রায় শতভাগ বই পৌঁছে গেছে। বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন-জেলায় প্রাক প্রাথমিকে চাহিদা ছিলো ৯৩ হাজার  ৫৮০টি বই যা শতভাগ ইতমধ্যে পৌঁছে গেছে। ১ম,২য় ও তৃতীয় শ্রেণীর (বাংলা ভার্সন) জন্য চাহিদা ছিলো ৫ লাখ ৩৮ হাজার ৭১২ টি বই। যার মধ্যে ৫ লাখ ৩৮ হাজার ৪৫২টি বই পাওয়া গেছে। প্রাপ্তির হার  ৯৯ দশমিক ৯২ শতাংশ।  ৪র্থ ও ৫ম শ্রেণির  (বাংলা ভার্সন) জন্য চাহিদা ছিলো ৫ লাখ ২৭ ৪৭৬টি বই। যার মধ্য থেকে ৫ লাখ ২৫ হাজার ১২৮টি বই পাওয়া গেছে। যা চাহিদার ৯৯ দশমিক ৮৪ ভাগ।
১ম,২য় ও ৩য় শ্রেণির (ইংরেজী ভার্সন) জন্য চাহিদা ছিলো ৪ হাজার ৮০ টি এবং ৪র্থ ও ৫ম শ্রেণির (ইংরেজী ভার্সন) জন্য চাহিদা ছিলো ২ হাজার ৬০৮টি বই। যা শতভাগ ইতিমধ্যে পৌছে গেছে। শুধুমাত্র তৃতীয় শ্রেণির খৃষ্ট্রান ধর্মের বই এখন পর্যন্ত পাওয়া যায়নি। জেলা শিক্ষা অফিসার বলেন-সামান্য কিছু বইয়ের ঘাটতি আছে যা উল্লেখ করার মত নয়। তাও কয়েক দিনের মধ্যে পৌঁছে যাবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT