3:27 pm , December 17, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ বুধবার সকালে বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম
অনুষ্ঠানের শুরুতেই সভাপতি মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল বীর শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের উদ্দেশ্য বলেন, মুক্তিযুদ্ধে আপনাদের অসামান্য অবদানের জন্যই আমরা লাল-সবুজের একটি স্বাধীন দেশ পেয়েছি। আমাদের রয়েছে একটি গৌরবোজ্জ্বল ইতিহাস। ১৯৭১ এর কালরাতে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে বুলেট ছুড়ে আমরাই প্রথম গড়ে তুলেছিলাম সশস্ত্র প্রতিরোধ।
এ সময় তিনি আরও বলেন, আমরা বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের উত্তরসূরী, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। আপনাদের সম্মান জানিয়ে আমরা গর্বিত, উজ্জীবিত ও অনুপ্রাণিত হই।
এ সময় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যগণ মুক্তিযুদ্ধকালীন তাদের বীরত্বপূর্ণ ও দুঃসাহসিক অভিযানের বর্ণনাসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাদের পরিবারের সম্মানিত সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার, পুলিশ কমিশনার (ট্রাফিক), মো: শরফুদ্দীন, রিপন চন্দ্র সরকার প্রমুখ।
